এনসিএল টি-টোয়েন্টিতে গতকাল বড় জয় পেয়েছে ঢাকার দুটি দল। সিলেটে দিনের প্রথম ম্যাচে আইচ মোল্লার ঝড়ো ব্যাটিংয়ে জিতেছে ঢাকার ঢাকা মেট্রো। আর দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে ২৮ রানে হারায় ঢাকা। এদিন আইচ মোল্লার ফিফটিতে আত্মবিশ্বাসী ১৬১ রানের পুঁজি পায় ঢাকা।
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ম্যাচে সিলেট বিভাগ ওই রান তাড়া করতে হেরেছে। নিজেদের মাঠে ৯ উইকেটে তাদের সংগ্রহ ১৩৮ রান। ২৩ রানের জয় পায় ঢাকা মেট্রো। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া আইচ ঝড় তোলেন চারে ব্যাটিংয়ে নেমে। ৩৩ বলে ৫৩ রান করেন ৬টি চার ও ২টি ছক্কায়। তাকে সঙ্গ দেন সাদমান ইসলাম। ৩২ বলে ৪৯ রান করেন ৪টি চার ও ২টি ছক্কায়। তৃতীয় উইকেটে আইচ ও সাদমান ৯৬ রানের জুটি গড়েন।
এর আগে ঢাকা মেট্রোর ওপেনার নাঈম শেখ ৩২ বলে করেন ৩৬ রান। ৪টি চার ও ১টি ছক্কা ছিল তার ইনিংসে। মাহফিজুল ইসলাম রবিন ২৩ বলে ১৮ রানের বেশি করতে পারেনি। সিলেটের হয়ে বল হাতে ১টি করে উইকেট নেন গালি, ইবাদত এবং নাবিল। লক্ষ্য তাড়ায় সিলেটের টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটসম্যান রান পেলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। থিতু হওয়ার পর উইকেট বিলিয়ে আসেন সবাই।
দিশান ১৬, অধিনায়ক জাকির ১৯, খালিদ হাসান ২৪, অমিত হাসান ২৪ ও গালিব ২৩ রানে আউট হন।
পরের ব্যাটসম্যানদের মধ্যে কেবল রাজাই চেষ্টা করেছিলেন। ১১ বলে ১টি করে চার ও ছক্কায় ১৭ রান করেন তিনি। তার ফেরার পর সিলেটের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়।
ঢাকা মেট্রোর সেরা বোলার শহিদুল ইসলাম। ২৪ রানে ৩ উইকেট নেন ডানহাতি পেসার। ২টি করে উইকেট নেন আবু হায়দার রনি ও মারুফ মৃধা। ১টি করে উইকেট পেয়েছেন রাকিবুল ও আইচ। ৪ ম্যাচে ঢাকা মেট্রোর এটি দ্বিতীয় জয়। সিলেটের সমান ম্যাচে দ্বিতীয় পরাজয়।
দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৫০ রান তোলে। দলের পক্ষে আশিকুর রহমান ২২, রায়ান রাফসান ৩২ এছাড়া অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ২০ বলে চার ছক্কায় ৩৫ রান করেন। বল হাতে রাজশাহীর পক্ষে আসাদুজ্জামান পায়েল ও সাব্বির হোসেন দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২২ রান তোলে নাজমুল হোসেন শান্তর রাজশাহী। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শান্ত ৮ বলে ৬, সাব্বির রহমান ২৩, সাব্বির হোসেন ২০, মেহরাব হোসেন সর্বোচ্চ ৩১ রান করেন। আর কোন ব্যাটার ঢাকার বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। বল হাতে ঢাকার পক্ষে নাজমুল ইসলাম অপু ৪ ওভারে ১০ রান দিয়ে নেন তিনটি উইকেট। এছাড়া তৈবুর রহমান ও সুমন খান নেন দুটি করে উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















