অবশেষে পিএসজিকে বিদায় বললেন এমবাপ্পে

অবশেষে আনুষ্ঠানিকভাবে নিজ দেশের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই, পিএসজিকে বিদায় বলে দিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন থাকলেও সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে কিছু বলেননি ফরাসি তারকা। শুধু জানিয়ে দিলেন, পিএসজিতে আর থাকছেন না’

নিজের আগামী ভবিষ্যৎ নিয়ে কিলিয়ান এমবাপে কিছুই বলেননি। তবে এই প্রথম আনুষ্ঠানিকভাবে জানালেন তিনি। চলতি মৌসুম শেষেই চলে যাবেন। কিন্তু কোথায় যাবেন?- এই প্রশ্নের উত্তর নিজের কাছেই রেখে দিলেন ফরাসি ফরোয়ার্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) শুক্রবার ভিডিও বার্তা পোস্ট করে ২০২৩-২৪ মৌসুম শেষে পিএসজি ছাড়ার বিষয়টি জানান এমবাপে।.

কয়েক মৌসুম ধরেই এমবাপ্পেকে পেতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ। কিন্তু পিএসজি’র সাথে তার বিশাল আর্থিক চুক্তির বিষয়টিকে এতোদিন বড় ভূমিকা রেখেছে। কিন্তু একটা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা না জেতার আক্ষেপ থেকেই হয়তো শেষ পর্যন্ত এমবাপ্পের প্যারিস ত্যাগে বড় ভূমিকা রাখতে যাচ্ছে।

Exit mobile version