রাওয়ালপিন্ডি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছে আসিফের। অভিষেকেই বিশ্ব রেকর্ড গড়লেন বাঁহাতি স্পিনার। অভিষেক টেস্টে তিনি নিয়েছেন ৫ উইকেট। তাতে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন আসিফ।
আসিফ ভেঙেছেন ইংলিশ স্পিনার চার্লস মেরিওটের রেকর্ড। ইংল্যান্ডের সাবেক এই লেগ স্পিনার ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেন। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মেরিওট নেন ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৬টি। আসিফের ৫ উইকেটের দিনে পিছিয়ে আছে পাকিস্তান।
প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩৩৩ রানের জবাবে ৯ উইকেটে ৩৯৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৬০ রানে লিড নিয়েছেন সফরকারীরা।
