গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। এবার সেই বিশ্বকাপ জয়ের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-কে কৃতিত্ব দিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
ফাইনালের সেই ম্যাচে ওয়ার্নার খুব বেশি রান না করতে পারলেও আরেক ওপেনার ট্রাভিস হেডের ১৩৭ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৬ উইকেটের বিশাল জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
সেই জয় নিয়ে প্রশ্ন করা হলে ওয়ার্নার জানান, ‘আমরা আইপিএল খেলেছি। জানি ভারতের পিচ কেমন। আবহাওয়া, পরিস্থিতি, পিচ, সবই আমাদের পরিচিত। লাল মাটি হলে কেমন পিচ হবে, কালো মাটি হলে কেমন হবে আমরা সবই জানতাম। এগুলোই আমাদের সাহায্য করেছে।’
