আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বললেন উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ২০১২ সালে উইন্ডিজ দলে অভিষিক্ত হয় তার। এরপর দেশের হয়ে ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে টেস্ট ম্যাচ ৫৯টি, ২৫টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ২টি।

যার মধ্যে ৫৯ টেস্টে ৩২.২১ গড়ে উইকেট নিয়েছেন ১৬৬টি। ৫ উইকেট পেয়েছেন ছয়বার। টেস্ট ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৭ টি উইকেট নিয়েছেন গ্যাব্রিয়েল। বাংলাদেশের বিপক্ষে উইকেট নিয়েছেন ৭ ম্যাচে ২৪টি। ২৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে গ্যাব্রিয়েলের উইকেট ৩৩টি। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের জুলাইয়ে। আর সর্বশেষ টি-টোয়েন্টি ২০১৩ সালের জুলাইয়ে।

নিজের অবসরের বিষয়ে ইনস্টাগ্রামে গ্যাব্রিয়েল লিখেছেন, ‘গত ১২ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নিজেকে উৎসর্গ করেছিলাম। ভালোবাসার ক্রিকেট সর্বোচ্চ পর্যায়ে খেলা আমাকে আনন্দ দিয়েছে। কিন্তু সব ভালো জিনিসের একটা শেষ আছে।’

Exit mobile version