আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে দীর্ঘ সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ফিরছে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান।

সবশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছে আফগানরা।

ফলে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচে টস হেরে বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। সিরিজের তিনটি ম্যাচই হবে এই ভেন্যুতে।

এখন পর্যন্ত ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি ১৬ ম্যাচে। যার মধ্যে ১০টি জিতেছে টাইগাররা। হেরেছে বাকি ৬টি। তবে দ্বিপাক্ষিক সিরিজে সবশেষ চার ম্যাচের তিনটিই জিতেছে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

Exit mobile version