আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু দুপুর দেড়টায়।
আফগান সিরিজসহ ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। তাই ব্যর্থতা ভুলে পরিসংখ্যান বদলে দেওয়ার লক্ষ্য থাকবে মিরাজ-তাসকিনদের। যথারীতি ম্যাচের আগে আলোচনা হচ্ছে বাংলাদেশের একাদশ নিয়ে। আফগান সিরিজের শেষ ওয়ানডেতে বাদ পড়া জাকের আলি অনিক ক্যারিবীয় বিপক্ষে আজ সুযোগ পাবেন?
তবে ম্যাচের আগে আলোচনায় মিরপুরের উইকেট। মিরপুরে প্রস্তুত করা হয়েছে কালো উইকেট। কন্ডিশন বিবেচনায় নিয়েই হবে বাংলাদেশের একাদশ। সেক্ষেত্রে একাদশে ঢুকতে পারেন সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানরা। সৌম্য ফিরলে বাদ পড়তে পারেন তানজিদ তামিম। এ ছাড়া জাকের আলিও এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন। যথারীতি তাদের সঙ্গে ব্যাটিং লাইনআপে থাকবেন সাইফ হাসান, নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশঃ বাংলাদেশ : সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, রোমারিও শেফার্ড, শামার জোসেফ ও জেইডেন সিলস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















