সময়টা যেন মোটেও ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। জাতীয় দলে ব্যর্থতার পর এবার ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থ এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ওয়ানডে শূন্য রানের পর দল থেকে বাদ পড়েছেন লিটন। তার পরিবর্তে নেওয়া হয় জাকের আলী অনিককে।
চট্টগ্রাম থেকে লিটন ফিরে নেমে পড়েন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের হয়ে খেলতে নেমে লিটন ১৯ বলে মাত্র ৫ রানে বোল্ড আউট হন। তবে লিটনের ব্যর্থতার দিনে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে আবাহনী।
এ দিন বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে শাইনপুকুর মাত্র ১৬৯ রানে অলআউট হয়। জবাবে ৩৪.১ ওভারে তিন উইকেটে ১৭২ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়েন। ব্যাট হাতে নাঈম শেখ ৬৬ রান করে বিদায় নেন। এছাড়া সাব্বির হোসেন ১৫ ও লিটন ৫ রান করে বিদায় নেন। তবে মাহমুদুল হাসান জয় ৫১ ও আফিফ হোসেন ২৫ রান করে অপরাজিত থাকেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















