বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা-২০২৫ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বিকেএসপি।
দু’দিনের এই প্রতিযোগিতায় বিকেএসপি ছয় স্বর্ণ, আট রৌপ্য ও ১০ টি ব্রোঞ্জ পদকসহ মোট ২৪ টি পদক নিয়ে চ্যাম্পিয়ন এবং নেপাল জুডো এসোসিয়েশন দল পাঁচ স্বর্ণ, এক রৌপ্য ও পাঁচ ব্রোঞ্জ পদকসহ মোট ১১ টি পদক নিয়ে রানার আপ হয়।
বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদেরকে পুরস্কৃত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপি কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো: ইমরান হাসান, উপ-পরিচালক (প্রশাসন) মো: ছগির হোসেন ও ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত।
বিকেএসপির স্বর্ণ পদক বিজয়ীরা হলেন (-৪৫ কেজি) ওজন শ্রেণিতে মো: জাহিদ হাসান, (-৫০ কেজি) ওজন শ্রেণিতে মো: ওয়াদুদ রহমান রনি, (-৫৫ কেজি) ওজন শ্রেণিতে এ্যপ্রু শাই মারমা, (-৪৪ কেজি) ওজন শ্রেণিতে রেমি হাসি, (-৬৩ কেজি) ওজন শ্রেণিতে অনিকা আক্তার ও (+৬৩ কেজি) ওজন শ্রেণিতে ফাবিহা বুশরা।
প্রতিযোগিতায় নেপাল, ভূটান ও স্বাগতিক বাংলাদেশের মোট ১৬৯ জন জুডোকা ১৩টি ওজন শ্রেণিতে ৫২ টি পদকের মুখোমুখি হবে । বাংলাদেশের হয়ে বিকেএসপির ৪টি দল ছাড়াও দেশের বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার দল অংশগ্রহণ করে।
