প্রায় দেড় বছর পর মাঠে ফেরা নেইমারের শরীরে আবারও চোট ছোবল দিয়েছে। চোটের কারণে সান্তোসের সবশেষ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। এই চোট ব্রাজিল জাতীয় দলের জন্যও অনেক বড় দুর্ভাবনার কারণ।
বাংলাদেশ সময় সোমবার সকালে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের স্কোয়াডে ছিলেন না নেইমার। তার অনুপস্থিতির কারণ হিসেবে দলের পক্ষ থেকে অবশ্য নিশ্চিত করে কিছু বলা হয়নি। এ বিষয়ে ইতালিয়ান সুপরিচিত সাংবাদিক ফাব্রিসিও রোমানো জানান, ‘নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করছিলেন, সেই কারণেই (স্থানীয় সময়) গত রাতে সান্তোস স্কোয়াডে ছিলেন না তিনি।’
এরপর নেইমার নিজেই এ বিষয়ে কিছুটা খোলাসা করেন। ‘দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহে আমি কিছুটা ব্যথা অনুভব করি…সত্যিই আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, এরপর সকালে আমরা কিছু পরীক্ষা করাই, কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করি।’
সাফল্যমন্ডিত ক্যারিয়ারে বার্সেলোনা ছেড়ে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর থেকেই মূলত নিয়মিত তাকে চোট ভোগাতে থাকে। এরপর ফ্রান্স ছেড়ে ২০২৩ সালে আল হিলালে যোগ দেন নেইমার। সান্তোসে যোগ দেওয়ার পর চমৎকার পারফরম্যান্সে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য জাতীয় দলে ফেরেন নেইমার। নতুন চোটে এই দুই ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা জাগল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














