আর্সেনাল-সিটির ড্রয়ে টেবিলের শীর্ষে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল, ইপিএলের পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠলো লিভারপুল। সুপার সানডেতে দিনটা নিজেদের করে নিলো অলরেডরা। অ্যানফিল্ডে পিছিয়ে পড়া ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে লিভারপুল নিজেদের কাজটা সেরে রেখেছিলো। ঘন্টা তিনেক পর শুরু হওয়া ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।

ফলে ২৯ ম্যাচে শেষে ৬৭ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে উঠে গেলো লিভারপুল। ৬৫ পয়েন্ট দ্বিতীয়স্থানে এখন আর্সেনাল। আর ৬৪ ম্যাচ নিয়ে তৃতীয়স্থানে ম্যানচেস্টার সিটি। লিগের ২৮ রাউন্ড শেষে লিভারপুল ও আর্সেনালের সংগ্রহ ছিলো ৬৪ পয়েন্ট করে।

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আগের তিন ম্যাচেই ড্র ছিলো ব্রাইটনের। রোববারের ম্যাচেও খেলা শুরুর দ্বিতীয় মিনিটে ড্যানিয়েল ওয়েলব্যাক গোল করলে অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রাখার ইঙ্গিত দিয়েছিলো সফরকারী ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন।

কিন্তু ম্যাচের ২৭ ও ৬৫তম মিনিটে যথাক্রমে কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াস ও মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ গোল করে লিভারপুলের তিন পয়েন্ট নিশ্চিত করেন।

৬৭ পয়েন্ট নিয়ে লিভারপুল এককভাবে টেবিল টপার হয়ে যাওয়ার পর নিশ্চিতভাবেই চাপে পড়ে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচে কোন দলই আর গোল পায়নি। গোলশূন্য ম্যাচে নিষ্ফলা আক্রমণ করে গেছেন দুই দলের খেলোয়াড়রাই। কিন্তু তাতে লাভ হয়েছে লিভারপুলেরই।

হয়তো সিটি-আর্সেনালের ম্যাচটি হয়ে যেতে পারে মৌসুমের শিরোপা নির্ধারণী ম্যাচ।

Exit mobile version