ইউরোর দল থেকে বাদ পড়লেন ইংল্যান্ডের গ্রিলিশ-ম্যাগুইয়ার

ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল ইংল্যান্ড। জার্মানিতে অনুষ্ঠিতব্য আসরের দল থেকে বাদ পড়েছেন জ্যাক গ্রিলিশ, হ্যারি ম্যাগুইয়ার, জেমস ম্যাডিসন, জারেল কুয়ানসা, কার্টিস জোনস, জেমস ট্রাফোর্ড ও জারদ ব্রানথওয়াইট। তারা সবাই অনুশীলনের জন্য ঘোষিত দলে ছিলেন।

ইউরোর স্কোয়াডে আছেন দলের সবচেয়ে বড় তারকা হ্যারি কেইন। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহ্যামও প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছেন।

ইংল্যান্ডের দল-

ডিন হ্যান্ডারসন, জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডালে, লেউইস ডানক, জো গোমেজ, মার্ক গুয়েহি, এজরি কোনসা, লুক শ, জন স্টোনস, কিয়েরান থ্রিপিয়ের, কাইল ওয়াকার, ট্রেন্ট আরনল্ড, কনর গ্যালাঘার, কোবি মাইনো, ডেকল্যান রাইস, অ্যাডাম হোয়ারটন, জুড বেলিংহ্যাম, জারদ বোয়েন, এবেরচি এজে, ফিল ফোডেন, অ্যান্তোনি গরডান, হ্যারি কেইন, কোল পালমার, বুকায়ো সাকা, ইভান টনি ও অলি ওয়াটকিনস।

Exit mobile version