ইউরো ২০২৪ বাছাই প্লে-অফ : ফিনল্যান্ডের মুখোমুখি ওয়েলস

ইউরো ২০২৪ বাছাইয়ের প্লে-অফের ড্র শেষ হয়েছে। সুইজারল্যান্ডে বৃহস্পতিবার রাতে ড্র খেলবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে। ওয়েলস অথবা ফিনল্যান্ড পরবর্তীতে পোল্যান্ড বা এস্তোনিয়ার মোকাবেলা করবে।

মোট ১২টি দল প্লে অফে অংশ নিচ্ছে। ১২ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপে প্রত্যেক দল একটি করে ম্যাচ খেলবে। এই ম্যাচটিকে সেমিফাইনাল ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেমিফাইনালে জয়ী দুই দল ফাইনালে খেলবে। ফাইনালে জয়ী দলটাই চূড়ান্ত পর্বের টিকিট পাবে।

ইউরো চ্যাম্পিয়নশিপে মোট ২৪টি দল অংশ নেবে। এরই মধ্যে ২০টি দল সরাসরি চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছেন। প্লে অফ থেকে সুযোগ পাওয়া তিনটি দলের সঙ্গে যোগ হবে স্বাগতিক জার্মানি। আগামী ২১ মার্চ প্লে অফের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পাঁচদিন পর অর্থাৎ ২৬ মার্চ ফাইনাল ম্যাচ।

প্লে অফে অংশ নেওয়া দুই দল ইসরাইল ও ইউক্রেনকে নিজ নিজ ম্যাচ নিরপেক্ষ কোনো দেশে খেলতে হবে। দেশ দুইটিতে যুদ্ধাবস্থা বজায় থাকায় স্বাগতিক হয়েও ইসরায়েলকে নিরপেক্ষ ভেনু্যতে খেলতে হবে। ১৯৯৪ সালে উয়েফার সদস্য পর ইসরায়েল কখনো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি।

আগামী ২ ডিসেম্বর ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের ড্র হবে। চূড়ান্ত পর্ব নিশ্চিত করা ২০ দলের পাশাপাশি স্বাগতিক জার্মানিকে নিয়ে এই ড্র হবে। প্লে অফ থেকে আসা তিন দলের স্থান ফাঁকা রাখা হবে।

প্লে অফে কে কার বিপক্ষে:
এ: ওয়েলস-ফিনল্যান্ড, পোল্যান্ড-এস্তোনিয়া।
বি: ইউক্রেন-বসনিয়া, ইসরায়েল-আইসল্যান্ড।
সি: জর্জিয়া-লুক্সেমবার্গ, গ্রিস-কাজাখস্তান।

Exit mobile version