ইন্টার-জুভেন্টাসের পয়েন্ট ভাগাভাগি

আগে থেকেই ইন্টার মিলান শীর্ষে ছিল। তাদের নিচেই ছিল জুভেন্টাস। রোববার রাতে দুই দলের অবস্থান পরিবর্তনের সুযোগ ছিল। তুরিনে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত তা আর হয়নি। ১-১ গোলে ড্র হওয়ায় নিজ নিজ অবস্থান ধরে রেখেছে ইন্টার মিলান ও জুভেন্টাস।

অবস্থান পরিবর্তনের সুযোগটা পেয়েছিল জুভেন্টাস। কিন্তু তার সে সুযোগটা কাজে লাগাতে পারেনি তারা। ডুসান ভ্লাহোভিচ ২৭ মিনিটে গোল করে জুভেন্টাসকে এগিয়ে নিয়েছিেলেন। তবে বেশিক্ষণ এই স্বস্তি তারা ধরে রাখতে পারেনি। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ মাত্র ছয় মিনিট ব্যবধানে ইন্টার মিলানকে খেলায় ফিরিয়ে আনে।

১৩ ম্যাচ শেষে ইন্টার মিলানের সংগ্রহ ৩২ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৩০ পয়েন্ট।

ম্যাচ শেষে ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি বলেন, জুভেন্টাসের বিপক্ষে গোল করা বেশ কঠিন। বিশেষ করে তারা যখন এগিয়ে থাকে তখন তাদের বিপক্ষে গোল করা কঠিন হয়ে দাঁড়ায়। যাহোক আমরা দারুণ এক গোল করে খেলায় সমতায় এনেছি। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলতে পারিনি।

জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেন, আমাদের বিপক্ষে তারা ভালো একটা গোল করেছে। আমরা এগিয়ে যাওয়ার কয়েক মিনিট পরেই তারা গোলটি পেয়ে যায়। ইন্টার মিলান প্রমাণ করেছে তারা যখন সুযোগ পায তখন কাজে লাগাতে তারা বেশ সিদ্ধহস্ত।

জুভেন্টাস পরবর্তী ম্যাচে মোঞ্জার বিপক্ষে খেলবে। আগামী শুক্রবার এ ম্যাচটি মাঠে গড়াবে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান বেনফিকার মোকাবেলা করবে। এরপর নাপোলির বিপক্ষে খেলা তাদের। আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Exit mobile version