লা লিগায় বার্সেলোনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা খুব একটা কম। তবে নিজেদের কাজটা ঠিকই করে চলেছে তারা। শুক্রবার নিজেদের মাঠে মায়োর্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-০ গোলে জয় পেয়েছে তারা। লামিনে ইয়ামাল ৭৩ মিনিটে একমাত্র গোলটি করেন।
এ জয়ের ফলে বার্সেলোনা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৫। তবে এ ব্যবধান ও স্থান স্বল্প সময়ের হতে পারে। কেননা রিয়াল মাদ্রিদ ও তৃতীয় স্থানে থাকা জিরোনা একটা ম্যাচ কম খেলেছে। ২৮ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৬১। ২৭ ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৬ এবং জিরোনার সংগ্রহ ৫৯ পয়েন্ট।
আগের ম্যাচেও পয়েন্ট হারিয়েছিল বার্সেলোনা। করেছিল ড্র। এ ম্যাচেও ড্র করার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু ৭৩ মিনিটে ইয়ামেল চমৎকার গোল করে বার্সেলোনার সমর্থকদের স্বস্তি এনে দেন।
বার্সেলোনার হয়ে সব ধরণের প্রতিযোগিতায় ১৬ বছর বয়সী ইয়ামেলের এটা ছিল এ মৌসুমে ষষ্ঠ গোল। এরই মধ্যে ইয়ামেল বেশ কয়েকটা মাইলস্টোনও তৈরি করেছে। সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগায় অভিষেক তো রয়েছেই, জাতীয় দলের হয়ে সবচেয়ে কম বয়সে গোলের কীর্তি গড়েছেন। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে কম বয়সে অভিষেক হওয়ার রেকর্ডও রয়েছে তার।
আগামী জুলাইতে সতেরতে পা দেবেন ইয়ামেল। বয়স ১৭ হওয়ার আগেই তিনি লা লিগায় চার গোল করেছেন। লা লিগার ইতিহাসে অন্য যাদের কম বয়সে অভিষেক হয়েছিল ইয়ামেলের গোল সংখ্যা তাদের থেকে দ্বিগুন।
পয়েন্ট টেবিলে মায়োর্কার অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। রেলিগেশন আতঙ্ক থেকে খুব যে দূরে তা নয়। তবে বার্সেলোনার জন্য বড় আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল দলটি। বেশ কয়েকবার বার্সেলোনার সীমানায় হামলা চালিয়েছিল তারা। কিন্তু আক্রমণগুলো থেকে ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় দলটি।
আগামী মঙ্গলবার বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে মাঠে নামবে। শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচ এটি। প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এবারের ম্যাচ বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















