লা লিগায় উড়তে থাকা রিয়াল মাদ্রিদকে মাটিতে নামাল বার্সেলোনা। শনিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে চলতি মৌসুমের প্রথম ক্লাসিকোর রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
ফলে লা লিগায় টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকা রিয়ালকে থামিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিল হান্সি ফ্লিকের দল।
হাইভোল্টেজ ম্যাচে ক্যারিয়ারের প্রথম ক্লাসিকো রাঙানো দারুণ সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু একের পর এক গোলের সুযোগ নষ্ট করলেন তিনি। ম্যাচে অফসাইডের ফাঁদেও আটকে গেছেন বেশ অনেকবার।
অন্যদিকে শক্তিশালী রিয়ালের বিপক্ষে নান্দনিক ফুটবল উপহার দিয়ে শুরু থেকেই জ্বলে উঠেন বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা। বিগ ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি। এছাড়া বার্সার হয়ে একটি করে গোল লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের প্রথম সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের ফাঁদে পরেন তিনি। ১৩ মিনিটে বার্সার ইয়ামাল পান সুবর্ণ সুযোগ। লেভানদোভস্কির ফ্লিক থেকে বল ধরে ডি বক্সে ঢুকেও ব্যর্থ স্প্যানিশ উইঙ্গার।
এভাবেই আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়। অবশেষে ম্যাচের ৫৪ মিনিটে এগিয়ে যায় বার্সা। মার্ক কাসাদোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে মাকি কামড়ানো শটে জালে পাঠান লেভানদোভস্কি।
দুই মিনিট পর আবারও দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। এরপর ম্যাচের ৬৪তম মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপ্পে। তবে পরের মিনিটে অপরপ্রান্তে হ্যাটট্রিক হয়ে যেতে পারত লেভানদোভস্কির।
এরপর ম্যাচের ৭১তম মিনিটে গোলরক্ষক বরাবর মেরে আরেকটি সুযোগ নষ্ট করেন ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা এমবাপে। এমবাপ্পের হ্যাটট্রিক গোল মিসের দিনে খেলার ৭৭ মিনিটে পর চমৎকার গোলে রিয়ালের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে তোলেন তরুণ ইয়ামাল।
উত্তেজনা পূর্ণ ম্যাচে এবার রাফিনিয়ার পাস বক্সে পেয়ে ডান পায়ের জোরাল শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। তার গোলের মধ্য দিয়ে বার্সার জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
অবশ্য এরপরই ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে রিয়াল। কিন্তু তার মধ্যেই খেলার ৮৪তম মিনিটে রিয়ালের কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন এবার রাফিনিয়া। মাঠের ডান দিক দিয়ে ইনিগো মার্তিনেসের পাস ধরে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন।
এরপর আগুয়ান গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে আরও এগিয়ে নেন ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রিয়ালের দর্শকদের চোখে মুখে তখন হতাশার রাজ্যে। এরপর আর কোন দলই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাছ ছাড়ে তারুণ্যে ভরপুর বার্সোলোনা।
এ জয়ের ফলে টুর্নামেন্টে ৬ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। টুর্নামেন্টে ১১ ম্যাচে ১০ জয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩০। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















