এফএ কাপের জয়ে স্বস্তিতে ম্যানইউ

এফ এ কাপ

সোমবার রাতে উইগান অ্যাথলেটিককে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছে ১২ বারের চ্যাম্পিয়নরা। ২-০ গোলে জয় পেয়েছে। দিয়াগো দালোত ও ব্রুনো ফার্নান্দেজ গোল দুটো করেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের চারদিক অস্বস্তিতে ভরপুর। কারাবাও কাপ থেকে ছিটকে গেছে তারা। চাম্পিয়ন্স লিগ থেকেও বাদ। ঘরোয়া লিগেও অবস্থাও নাজুক। অষ্টম স্থানে। এরই মাঝে কিছুটা স্বস্তি এনে দিয়েছে এফএ কাপ।

তৃতীয় সারির দল উইগানের বিপক্ষে জয় পেতে অবশ্য খুব বেশি বেগ পেতে হয়নি হয়নি ম্যানইউকে। উভয়ার্ধে একটি করে গোল পায় তারা। তবে অ্যাওয়ে ম্যাচ বলে অস্বস্তিতে ছিলেন কোচ এরিক টেন হাগ। কারণও স্পষ্ট। অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়া ম্যানইউয়ের জন্য সোনার হরিণে রূপ নিয়েছিল।

গত মৌসুমে এফএ কাপের ফাইনাল ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল ম্যানইউ। তারপর থেকে অ্যাওয়ে ম্যাচ তাদের জন্য একটা আতঙ্ক হয়ে রয়েছে। ১৪ অ্যাওয়ে ম্যাচের আটটিতে হেরেছে তারা।  ফলে এ ম্যাচ নিয়ে আতঙ্কের শেষ ছিল না।

প্রথমার্ধে সেই আতঙ্ক কিছুটা হলেও দূর করেন দিয়াগো দালোত। ২২ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে ফার্নান্দেস গোল করে দলের নিশ্চিত করেন। অবশ্য ম্যানইউয়ের সামনে বড় ব্যবধানে জয়ের সুযোগ ছিল। কিন্তু সে জন্য পাওয়া সুযোগগুলো কাজে লাগানো দরকার ছিল। সে কাজটা অবশ্য ম্যানইউ ঠিকমতো করতে না পারায় ২-০ গোলে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

ম্যানইউ প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে ৩৩টি শট নিয়েছে। এর মধ্যে ১৪টি শট ছিল পোস্টে। বিপরীতে উইগান মাত্র ৯টি শট নিতে সমর্থ হয়েছে।

Exit mobile version