এশিয়া কাপের পর্দা উঠছে মঙ্গলবার । সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের শ্রেষ্ঠ লড়াই। জমজমাট এই টি-টোয়েন্টির আসরে উদ্বোধনী দিনেই গ্রুপ ‘বি’ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
পরের দিন গ্রুপ ‘এ’ম্যাচে মাঠে নামবে শক্তিশালী ভারত ও সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপের ১৭তম আসর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফর্মেটে। এশিয়া কাপে এখন পর্যন্ত আট বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে ছয়বার। পাকিস্তান জিতেছে দুইবার।
এশিয়া কাপ ২০২৫-এর দিনক্ষণ আগেই প্রকাশিত হয়েছিল এসিসি। ৮ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে এই আসর চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত।
বাংলাদেশ জাতীয় দলের তিনটি ম্যাচই হবে আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ১১ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের। ১৩ সেপ্টেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
তিনটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রায় প্রতিটি ম্যাচই মরুর দেশের সময় অনুযায়ী সন্ধ্যা ৬টায় শুরু হলেও ব্যতিক্রম একটিমাত্র ম্যাচ। ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)।
এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই আয়োজন। দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান। গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















