আফগানিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। আর গত বারের তুলনায় এবার পুরস্কারমূল্য দ্বিগুণ বেড়েছে। নারীদের এক দিনের বিশ্বকাপের পর এবার এশিয়া কাপের পুরস্কারমূল্যও বাড়ল। অর্থাত দ্বিগুণ বেড়েছে চ্যাম্পিয়ন ও রানার্স দলের পুরস্কারমূল্য। তবে এখনও পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোনও ঘোষণা না করলেও পুরস্কারমূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৩ সালে এশিয়া কাপ জিতে ১ কোটি ২৫ লক্ষ টাকা পেয়েছিল ভারতীয় দল। এবার তা দ্বিগুণ বাড়ছে বলে খবর। এবার চ্যাম্পিয়ন হলে ২ কোটি ৬০ লক্ষ টাকা পাবে। রানার্স হবে তারা ১ কোটি ৩০ লক্ষ টাকা পাবে। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১২ লক্ষ ৫০ হাজার টাকা।
আসর শুরুর আগে বা প্রতিযোগিতা চলাকালীন পুরস্কারমূল্য বৃদ্ধির কথা ঘোষণা করে দেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। কিন্তু প্রতিযোগিতা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। দুবাই ও আবু ধাবির মাঠে হবে সব খেলা। মোট আটটি দল খেলছে এ বারের প্রতিযোগিতায় গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান।
গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে। দু’টি গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ফোর-এ। সেখানেও প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে। তার পর শীর্ষে থাকা দুই দল ফাইনালে উঠবে। ২৮ সেপ্টেম্বর হবে এশিয়া কাপের ফাইনাল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















