অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। দুবাইয়ে অনুষ্ঠিতব্য আজকের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। প্রথম ম্যাচে শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ টুর্নামেন্টে শুভ সূচনা করে।
আজ জয় পেলেই বাংলাদেশের সামনে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে। আজকের ম্যাচের পর গ্রুপ পর্বে বাংলাদেশের আরো একটা ম্যাচ বাকি থাকবে। সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এ ম্যাচেটি ৩ ডিসেম্বর মাঠে গড়াবে।
এবারের টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলের সংখ্যা আট। দলগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে খেলবে। ’বি’ গ্রুপে বাংলাদেশের পাাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছে আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও জাপান।
আগামী ৬ ডিসেম্বর দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














