ক্যান্ডির পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে হারের পর বিশাল চাপ সঙ্গী করেই লাহোরে গিয়েছিলো বাংলাদেশ। সেদিন ৬৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। বিপরীতে বড় হারে নেট রানরেটে পিছিয়ে পড়েছিলো বাংলাদেশ৷ তাই সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের বিকল্প ছিলো না বাংলাদেশের। সাকিব বাহিনী ঠিক কতটা কোণঠাসা তা বাঁচা-মরার ম্যাচে চোট ছাড়াই একাদশে তিন পরিবর্তন দেখে বোঝা গেছে। তবে শেষ পর্যন্ত ৮৯ রানের দাপুটে জয়ে সুপার ফোরের সমীকরণ সহজ হয়েছে বাংলাদেশের জন্য। একাদশে মাত্র পাঁচজন স্বীকৃত বোলার নিয়েই সেই দাপটটা দেখিয়েছে সাকিবের নেতৃত্বাধীন দল। আফগানিস্তানের বিপক্ষে হারলেই এশিয়া কাপ শেষ হয়ে যেতো বাংলাদেশের। সেই ম্যাচটিই আধিপত্য দেখিয়ে জিতেছে তারা।
এশিয়া কাপ: টিকে গেলো বাংলাদেশ
- Categories: ক্রিকেট, ভিডিও স্টোরি
Related Content
বাংলাদেশের রিভিউ নিয়ে অভিযোগ পাকিস্তানের
By
ক্রীড়া প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬
যে কারণে সৌম্যকে একাদশে সুযোগ দেয়নি মিরাজ
By
ক্রীড়া প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টাইগাররা এখন নিউজিল্যান্ডের অপেক্ষায়
By
ক্রীড়া প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির কারণ জানালেন তানজিদ
By
ক্রীড়া প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬
তানজিদকে পিএসএলে চান রমিজ
By
ক্রীড়া প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬
পাকিস্তানকে হারিয়ে আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
By
ক্রীড়া প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬