আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ২ টা ৩০ মিনিটে।
ওয়ানডেতে এটি দুই দলের মধ্যকার দশম দ্বিপাক্ষিক সিরিজ।
আজকের ম্যাচের আগ পর্যন্ত দুই দল ওয়ানডে ফরম্যাটে মোট ৫৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র ১০টিতে। অন্যদিকে শ্রীলঙ্কা জিতেছে ৪২টি ম্যাচ। ফল হয়নি দুই ম্যাচের।
নিজেদের মাটিতে ২০ ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারী শ্রীলঙ্কা জয় পেয়েছে বাকী ১৪টিতেই।
ওয়ানডেতে এপর্যন্ত ৯টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেখানে লাল-সবুজদের জয় মাত্র ১টিতে। সেটাও আবার দুই দলের মুখোমুখি হওয়া সর্বশেষ সিরিজেই। ২০২১ সালে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে সর্বোচ্চ দলীয় ইনিংস শ্রীলঙ্কার। রান তাড়া করতে নেমে সেই ম্যাচটা ১৩১ রানে হারে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের সর্বোচ্চ ৩২৪ রান, ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরের প্রথম ওয়ানডেতে। সেই ম্যাচটি টাইগাররা জিতেছিলো ৯০ রানে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















