আগামী বছরের ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। তার আগে আজ সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হয়ে গেলো টুর্নামেন্টের ড্র।
বিশ্বের সবচেয়ে পুরানো মহাদেশীয় টুর্নামেন্টকে ঘিরে ফুটবল ভক্তদের আগ্রহের শেষ নেই। ফলে ড্রতে ফুটবল ভক্তদের তীক্ষ্ম নজর ছিল।
দক্ষিণ আমেরিকার মহাদেশীয় টুর্নামেন্ট হলেও এবার একটু ভিন্নতা রয়েছে। দক্ষিণ আমেরিকার সঙ্গে ২০২৪ সালের টুর্নামেন্টে যোগ দিয়েছে উত্তর আমেরিকা। শুধু তাই নয়, উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র এবারের আসরের আয়োজক।
মূলত ২০২৬ সালের বিশ্বকাপের ওয়ার্ম আপের জন্য যুক্তরাষ্ট্র আয়োজক হয়েছে।
২০২৪ সালের টুর্নামেন্টে অংশ নেবে ১৬টি দেশ। যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার ছয়টি দেশ অংশ নিচ্ছে। বাকি দশ দেশ দক্ষিণ আমেরিকার।
ড্রতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি উপস্থিত থাকবেন কি-না তা নিয়ে একটা দ্বিধা ছিল। বিশেষ করে জাতীয় দলের সঙ্গে আগের সেই সম্পর্কে একটু ফাটল ধরায় এমন শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কা উড়িয়ে স্ক্যালোনির সরব উপস্থিতি ছিল ড্র অনুষ্ঠানে।
লিওনেল মেসির আর্জেন্টিনা কোপার বর্তমান চ্যাম্পিয়ন। আর ফুটবলের বিশ্বশক্তি ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং জ্যামাইকা।
আগামী ২০ জুন গ্রুপ পর্বের খেলা শুরু হবে। প্রথম দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। ২ জুলাই গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে।
৪ জুলাই শুরু হবে কোয়ার্টার ফাইনাল। ৬ জুলাই কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ মাঠে গড়াবে।
৯ ও ১০ জুলাই সেমিফাইনাল। ১৪ জুলাই ফাইনাল।
তার আগে ১৩ জুলাই স্থান নির্ধারণী ম্যাচ।
আর্জেন্টিনা ‘এ’ গ্রুপে। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ‘ডি’ গ্রুপে। টুর্নামেন্টের ফিক্সচার অনুসারে ফাইনালের আগে এ দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। আর্জেন্টিনার জন্য হুমকি হয়ে থাকা উরুগুয়ে রয়েছে ‘সি’ গ্রুপে।
বিশ্বকাপ বাছাই পর্বে এ দলটির কাছে নাস্তানাবুদ হয়েছে মেসিরা। উরুগুয়ে ‘সি’ গ্রুপে থাকা তাদের সঙ্গেও মেসিদের ফাইনালের আগে দেখা হওয়ার সুযোগ নেই। তবে দেখা হতে নেইমারদের।
গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা/ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
গ্রুপ বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা।
গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।
গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, হন্ডুরাস/কোস্টারিকা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















