ফুটবলে এ সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচটি আজ মাঠে গড়াতে যাচ্ছে। মাঠে গড়াচ্ছে কোপা দেল রে’র শিরোপা নির্ধারণী ম্যাচ। যে ম্যাচে মুখোমুখি হবে লা লিগার দুই শীর্ষ দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যার অর্থ আরো একটা এল ক্ল্যাসিকো দেখার সুযোগ পাচ্ছে ফুটবল সমর্থকরা। রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।
একাধিকবার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ফাইনালে খেলেছে। তবে কোপা দেল রে’র ফাইনালে গত ১১ বছরের মধ্যে এবারই প্রথম তারা মুখোমুখি হচ্ছে। দারুণ এক মিশন নিয়ে এ ম্যাচে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। ঘরোয়া লিগ অর্থাৎলা লিগায় শিরোপা জয়ে দারুণ সম্ভাবনা তৈরি করেছে বার্সেলোন। ফলে ট্রেবল জয়ের একটা সুযোগ আছে বার্সেলোনার সামনে। সেই ট্রেবল জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম পদক্ষেপ আজ বার্সেলোনার সামনে। এ ম্যাচে জয় পেলে তিন ট্রফির একটা ঘরে তুলতে পারবে বার্সেলোনা।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ ঘরোয়া লিগে খুব যে ভালো অবস্থানে আছে তা বলা যাবে না। বার্সেলোনা খুব খারাপ না করলেও তাদের শিরোপা জয়ের তেমন কোনো সম্ভাবনা নেই। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। সেই হতাশা দূর করার একটা উপায় আজকের কোপা দেল রে।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের সেফিফাইনালে মাঠে নামার আগে নিজেদের উজ্জ্বীবিত করার দারুণ এক সুযোগ বার্সেলোনার সামনে। আজ ট্রফি জিততে পারলে একদিকে ট্রফি জয়ের স্বাদ অন্যদিকে রিয়াল মাদ্রিদকে হারানো আনন্দ। দুয়ে মিলে দারুণ এক প্রস্তুতি হতে পারে বার্সেলোনার।
সর্বশেষ পাঁচ ম্যাচের ফলাফলে রিয়াল মাদ্রিদ কিছুটা উজ্জ্বীবিত হতে পারে। পাঁচ ম্যাচের তিনটিতে জয় রিয়ালের, দুটিতে বার্সেলোনার। তবে একেবারে শেষ ম্যাচের ফল রিয়াল মাদ্রিদের জন লজ্জা বয়ে আনবে। গত ১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















