জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বিসিবির সভাপতি। এশিয়া কাপ প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ আগস্ট শুরু হয় বাংলাদেশ দলের বিশেষ ফিটনেস ক্যাম্প। যা এরই মধ্যে শেষ হয়েছে। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি মিটিং করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
দুপুরে রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেল (সোনারগাঁও) জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন বোর্ড সভাপতির। বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানা যাচ্ছে, ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বিসিবি সভাপতি। প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন।
এই বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ড পরিচালকরাও। বৈঠক শেষে সন্ধ্যার ফ্লাইটেই সিলেটের বিমান ধরবেন ক্রিকেটাররা। আগামী ২০ আগস্ট থেকে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপ সাসনে রেখে লাক্কাতুরায় আবার অনুশীলন শুরু হবে টাইগারদের। এর আগে গেল শুক্রবার দুপুর ২টা থেকে শুরু হয় লিটন কুমার দাসদের মূল অনুশীলন। সেদিন প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করেন ক্রিকেটাররা।
