শেষ কবে ঘরের মাঠে টেস্ট জিতেছিল বাংলাদেশ! সে কথা ভুলেই গিয়েছিল টাইগাররা। নিজেদের মাঠে টানা ছয় টেস্টে হারের পর অবশেষে জয়ের দেখা পেল টিম বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ৩ উইকেটে হারের পর চট্টগ্রামের লাকি ভেন্যুতে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
ব্যাট বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে নাজমুল হোসেন শান্তর দল। তাইজুলের বিষাক্ত স্পিন প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এরপর নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ৪৪৪ রানে থামে।
ফলে বাংলাদেশ লিড পায় ২১৭ রানে লিড নেয়। ফলে তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে মিরাজ ও তাইজুলের বিষাক্ত স্পিনে ৪৬.২ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বল হাতে দ্বিতীয় ইনিংসে মিরাজ ২১ ওভারে ৮ মেডেন দিয়ে ৩২ রানে একাই নেন ৫ উইকেট। এছাড়া তাইজুল ইসলাম নেন ৪২ রানে তিন উইকেট। একটি উইকেট নিয়েছে নাইম হাসান।
এ জয়ের ফলে ঘরের মাঠে টানা ছয় টেস্টে হারের পর টেস্টে জয়ের দেখা পেল টাইগাররা।
টেস্ট সিরিজ ড্র করল বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে প্রথম ইনিংস ২২৭/১০
বাংলাদেশ প্রথম ইনিংস ৪৪৪/১০
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস ১১১/১০
বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়।
ফলাফল ১-১ টেস্ট সিরিজ ড্র
