চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯২ । মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ভালো শুরুর পর অবশ্য হাঠাৎ ছন্দপতন। লাঞ্চের আগের ফিরে যায় তিন ব্যাটার। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯২ রান। মুমিনুল ৬২ ও মুশফিক ৪৮ রানে অপরাজিত আছেন।
এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। এই ম্যাচটি অভিজ্ঞ মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারের শততম টেস্ট। লাঞ্চের আগে ফিরেছেন সাদমান ইসলাম ৩৫,মাহমুদুল হাসান জয় ৩৪ ও শান্ত ৮ রানে। এরপর ব্যাটিংয়ে নেমে টেস্ট ক্যারিয়ারের ২৪তম ফিফটি পেলেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। ২৩ রানে জীবন পাওয়া মুমিনুল ব্যক্তিগত ৪৯ রানেও একবার জীবন
ঐতিহাসিক এই টেস্টে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। অর্থাত সিলেটে ইনিংস ও ৪৭ রানে জেতা একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মিরপুর টেস্টে বাদ পড়েছেন দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের। তাদের জায়গায় এসেছেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। গত জুনে দেশের হয়ে সবশেষ টেস্ট খেলেন গতিময় পেসার ইবাদত। আরেক পেসার সবশেষ টেস্ট খেলেন গত এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে। আয়ারল্যান্ডের হয়ে অভিষেক ডোহেনি-হোয়ের। বাদ পড়েছেন ব্যারি ম্যাককার্থি ও ক্রেইগ ইয়াং।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন।
আয়ারল্যান্ড টেস্ট দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, চ্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লর্কান টাকার।
