চোট নিয়ে মাঠ ছাড়লেন পান্ত, দুশ্চিন্তায় ভারত

ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে চোট নিয়ে মাঠ ছেড়েণে প্রান্ত। চতুর্থ টেস্টের প্রথম দিনে ৬৮তম ওভারের চতুর্থ বলে ক্রিস ওকসের করা বল ডান পায়ে আঘাত হানে। পান্ত চেষ্টা করেছিলেন রিভার্স করতে, বল ব্যাটে নিতে না পারায় তা আঘাত হানে বুটের এক পাশে। এ সময় ভারতের সহ-অধিনায়ক বেশ আঘাতপ্রাপ্ত হন।

পরে পান্তকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভারতীয় মেডিকেল দল তার অবস্থা পর্যবেক্ষণ করছে। পান্তের আঘাতের সময় অন্য প্রান্তে ছিলেন সাই সুদর্শন। তিনি বলেন,‘সে অবশ্যই প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিলো, স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। সম্ভবত আগামীকাল তথ্য পাব।’

তিনি আরও বলেন,‘অনেক বড় এক ক্ষতি হবে এমন হলে, ‘অবশ্যই (সে বাদ পড়লে এটি একটি বড় ক্ষতি হবে), কারণ সে আজ বেশ ভালো ব্যাট করছিল। এছাড়াও, যদি সে আবার ফিরতে না পারে, তাহলে আমরা একজন ব্যাটসম্যান হারাবো। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং লম্বা সময় ধরে ব্যাটিং করব যাতে আমরা এই ক্ষতি খুব ভালোভাবে সামলাতে পারি।’

পান্ত যখন আহত হয়ে অবসর নেন, তখন তিনি ৪৮ বলে ৩৭ রান করে ব্যাটিং করছিলেন। চতুর্থ টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে ভারত তখন ছিল ৩ উইকেটে ২১২ রান। দিনের খেলা শেষে তারা ৪ উইকেটে ২৬৪ রান তুলেছে।

Exit mobile version