জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ-আইয়ারল্যান্ড সিলেট টেস্ট

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। দিনের খেলা শেষ স্বাগতিকরা এখন এগিয়ে আছে ২১৫ রানে। ফলে জিততে বাংলাদেশের চাই আর ৫ উইকেট। অন্যদিকে আইরিশদের এই রান তুলে বাংলাদেশে লিড দেওয়া সত্যিই কঠিন হবে। দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের খেলা শেষে ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে আইরিশরা।

এর আগে সিলেটে আইয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে। জবাবে জবাবে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে ৩০১ রানের লিড পায় টাইগাররা। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান।

বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি পয়েছেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। জয় ১৭১ ও শান্ত ১০০ রান করেন। এছাড়া সাদমান ৮০ ও মুমিনুল ৮২ রান করেন। ছয়ে নেমে লিটন দাস করেন ৬০ রান। চা বিরতির পর হাসান মুরাদকে হারায় বাংলাদেশ। ম্যাথু হামফ্রেসের বলে ক্যাম্পারের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর নাহিদ রানা একটি চার মারলেই বাংলাদেশের লিড ছাড়িয়ে যায় ৩০০ রানে। সঙ্গে সঙ্গেই টাইগার অধিনায়ক শান্ত ইনিংস ঘোষণা করেন। আয়ারল্যান্ডের হয়ে ৫ উইকেট পেয়েছেন ম্যাথু হামফ্রেস। যা টেস্ট ক্রিকেটে তার দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার। দুই উইকেট পেয়েছেন ব্যারি ম্যাকার্থি।

দেশের মাটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৫৬০ রান করেছিলো বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান ৬৩৮। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে এই সংগ্রহ পেয়েছিল তারা।

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের টেস্টে ক্রিকেটে নানা রেকর্ড ভেঙ্গেছে টাইগাররা। টেস্টে এই প্রথম বাংলাদেশের প্রথম চার ব্যাটার অর্ধশতক কিংবা শতকের দেখা পেলেন। এছাড়াও, এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচ ব্যাটার অন্তত অর্ধশতকের দেখা পেয়েছে। যা টেস্টে বাংলাদেশের ক্রিকেট পঞ্চমবার দেখল।

Exit mobile version