টি-টোয়েন্টি পর এবার আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল। টি-টোয়েন্টিতে তিন বিভাগে পরিপূর্ণ পারফরম্যান্সে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে জাকের আলির দল। জয় দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর লক্ষ্য নিয়ে আবু ধাবির জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়! ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। সদ্যই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে টিম বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী টাইগাররা। এশিয়া কাপের ব্যর্থতার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে বাজে রেকর্ডকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াইয়ে বাজিমাত করে টাইগাররা।
আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে টি-টোয়েন্টিতে টানা চার সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আফগানদের আগে শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। সব ম্যাচেই রান তাড়া করে জয় পায় তারা। প্রথম ম্যাচ ৪ উইকেটে জয়ের পর, শেষ দুই ম্যাচ যথাক্রমে- ২ ও ৬ উইকেটে জিতে টাইগাররা।
ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশই। এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে টাইগাররা। ৮ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। অবশ্য নিজেদের পছন্দের এই ফর্মেটে সময়টা খুব ভালো যাচ্ছে না বাংলাদেশের। একই সাথে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে আফগনরা। র্যাংকিংয়ে এখন আফগানরা অবস্তান করছেন সাত নম্বরে আর বাংলাদেশের অবস্থান এখন দশ।
ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানরা।
আফগানিস্তানের পর ওয়ানডে ফরম্যাটে আরও দুই সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলংকা সফরে ২-১ ব্যবধানে হারে টাইগাররা। এছাড়া গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।
বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আফগানিস্তান দল : হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গোলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ এবং বিলাল সামি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















