জোড়া সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশ – ইনিংসের সমাপ্তি ৪৭৬ রানে

মুশফিকের ঐতিহাসিক শততম টেস্ট

প্রথম ইনিংসে ৪৭৬ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ

মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। এর আগে সিলেট টেস্টে জয় ও শান্তর জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। জোড়া সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশ দলের ব্যাটিংয়ে নতুন উদ্দীপনা এবং শক্তিশালী উপস্থিতি দেখিয়েছে।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলায় প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমে টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাসের খাতায় নাম লেখান মুশফিক। দেশের হয়ে শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে কিংবদন্তিদের কাতালে মুশফিক। সমান ১৩টি সেঞ্চুরি আছে মুমিনুল হকের। দ্বিতীয় দিন শেষে মুশফিক ৯৯ রান নিয়ে অপরাজিত ছিলেন।

আজ সকালে ১ রান নিয়ে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন। তবে ইনিংসের ৯৯তম ওভারে বাঁহাতি স্পিনার হামফ্রিসের বলটি অতিরিক্ত বাউন্সের সঙ্গে টার্নও করে। সেটি আর সামলাতে পারেননি মুশফিক। ব্যাট ছুঁয়ে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা ফিল্ডার বলবার্নির হাতে। এক হাতে দারুণ ক্যাচ নিয়েছেন তিনি। মুশফিক আউট হয়েছেন ১০৬ রান করে। ১৯৫ বলে ৫ বাউন্ডারিতে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

মুশফিকের পর সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস। ১৫৮ বলে ৭ বাউন্ডারি ও দুই ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। টেস্ট ক্যারিয়ারে এটি লিটনের পঞ্চম সেঞ্চুরি। এসময় লিটনকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। তিনি অল্পের জন্য ফিফটি বঞ্চিত। তবে লিটন ১৯২ বলে আট বাউন্ডারি ও চার ছক্কায় বিদায় নেন ১২৮ রানে। এরপর মিরাজ ফিরে গেছেন ৪৭ রানে। শেষ দিকে তাইজুল ইসলাম ৪, হাসান মুরাদ ১১ ও খালিদ আহমেদ ৮ রান করে বিদায় নেন। তবে এবাদত হোসেন ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন।

প্রথম দিন বিদায় নেন ওপেনার সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৫। লিটন অপরাজিত আছেন ৪৭ রান নিয়ে। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন একাই নেন ৬ উইকেট নেন। জোড়া সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশ , মুশফিক ও লিটনের এই অনবদ্য পারফরম্যান্স পুরো দলকে নতুন উদ্দীপনা এবং শক্তিশালী অবস্থান দিয়েছে।

Exit mobile version