টানা তিন ওয়ানডেতেই টস জিতলো শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানালেন সফরকারী দলের অধিনায়ক কুশল মেন্ডিস। দলে তিন পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ।
ওপেনিংয়ে লিটন দাসের জায়গায় এনামুল হক বিজয়, স্পিনার তাইজুল ইসলামের জায়গায় রিশাদ হোসেন ও পেসার তানজিম সাকিবের জায়গায় মুস্তাফিজুর রহমান।
চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে গেছে সিরিজ নির্ধারণী ম্যাচ। প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় নাজমুল হাসান শান্তর দল।
ইনজুরির কারণে পেসার তানজিম সাকিবের জায়গায় দলে ঢুকলেও খেলা হচ্ছে না হাসান মাহমুদের। সে জায়গায় খেলবেন মুস্তাফিজুর রহমান। টানা দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হয়ে স্কোয়াড থেকে ছিটকে যাওয়া লিটন দাসের জায়গায় জাকের আলী অনিক দলে ঢুকলেও তার খেলা হচ্ছে না। সৌম্য সরকারের সাথে ওপেনিং করবেন এনামুল হক বিজয়। আর প্রথম দুই ওয়ানডেতে বলহাতে ব্যর্থ ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। সে জায়গায় খেলবেন রিশাদ হোসেন।
বাংলাদেশ দল: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল: পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়াঙ্গে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকসানা, প্রমোদ মাদুসান ও লাহিরু কুমারা।
