টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচের তিনটাতেই টস জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে প্রথম ওয়ানডেতে হেরে গেলেন বাংলাদেশ অধিনায়ক। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটাতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।
২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজটা হারলেও ওয়ানডেতে নতুনভাবে শুরুর অপেক্ষায় নাজমুল হোসেন শান্তর দল।
সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দল থেকে আজকের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এনামুল হক বিজয়, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশঃ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশঃ
আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















