টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে টস জিতলেন শেই হোপ। আবারও ব্যাটিং নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। হেরে যাওয়া প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরির্তন এনেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের জায়গায় ফিরেছেন আরেক মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলি।
এদিকে প্রথম ম্যাচে ১৬ রানে জয় পাওয়া একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ। তাই বাইরেই থাকছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















