শ্রীলঙ্কা ও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে টাইগাররা। টানা দুটি সিরিজের ফলই এসেছে লিটন-মুস্তাফিজদের পক্ষে, ২-১ ব্যবধানে। এমন জয়ের পর নিজের কোনো কৃতিত্ব দেখছেন না বিসিবি সভাপতি বুলবুল। তার ভাষায় কোচ-ক্রিকেটারদের অবদানের কথা। একইসঙ্গে দলের কোথাও হস্তক্ষেপ না করার কথাও উল্লেখ করেছেন সাবেক এই অধিনায়ক।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘বড় বড় পরিবর্তন আনতে গেলে কিছু ঝুঁকি থাকে। আমি এখন পর্যন্ত অন্য ডিপার্টমেন্টে হস্তক্ষেপ করিনি। যা সাফল্য এসেছে সব খেলোয়াড় ও কোচদের কল্যাণে। তবে বেশ কিছু জায়গা আছে, যেখানে কাজ করলে হয়তো আমাদের দল এবং খেলোয়াড়রা আরও ভালো করতে পারবে।’
এছাড়া সম্প্রতি ঘরোয়া ক্রিকেট কাঠামো, ম্যাচ অফিসিয়ালদের দক্ষতা এবং খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ শুরু করেছে বিসিবি। যার অংশ হিসেবে ৩০ জনকে নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে ম্যাচ রেফারির দুইদিন ব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা। এ ছাড়া কোচদেরও উন্নত প্রশিক্ষণের কথা ভাবছে বিসিবি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















