জয়পুরে চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক ভারত। ছত্তিশগড়ের রায়পুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৭৪ রান তোলে ভারত। জবাবে ৭ উইকেটে ১৫৪ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে অস্ট্রেলিয়াকে।
আগের তিন ম্যাচের তুলনায় এদিন রান কম উঠেছে। অবশ্য যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়ারের উদ্বোধনী জুটিতে শুরুটা বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছিল। ষষ্ঠ ওভারের শেষ বলে ২৮ বলে ৩৭ রান করা জয়সওয়াল বিদায় নেয়ার পর দ্রুত আরও দুই উইকেট হারায় ভারত। ১৩ রানে তিন উইকেট হারিয়ে চাপেই পড়ে গিয়েছিলো স্বাগতিকরা।
মিডল অর্ডারে রিংকু সিং ও জিতেশ শর্মার মারকাটারি ব্যাটিংয়ে সংগ্রহটা ১৭৪ এ নিয়ে যায় ভারত। ইনিংস সর্বোচ্চ ৪৬ রান তুলতে রিংকু খেলেন ৩৯ বল। আর জিতেশ শর্মার ৩৫ রান এসেছে ১৯ বল থেকে। অস্ট্রেলিয়ার পক্ষে ৪০ রানে তিন উইকেট পেয়েছেন বেন ডরশুইস।
জবাবে জশ ফিলিপকে সঙ্গী করে শুরুটা দারুণ করেছিলেন বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড। তিন ওভারেই তুলে নেন ৪০ রান। কিন্তু চার রানের ব্যবধানে এই জুটির বিদায়ের পর রানের গতি জয়ের দিকে ধরে রাখতে পারেন নি ম্যাথু ওয়েডরা।
তৃতীয় ম্যাচে শেষ দুই ওভারে ৪২ রানের প্রয়োজন ছিলো অস্ট্রেলিয়ার। বিশ্বকাপের নায়ক ম্যাক্সওয়েলের দানবীয় ব্যাটিংয়ে সেটা টপকে যায় অস্ট্রেলিয়া। ওই ম্যাচ খেলেই দেশে ফিরেছেন ম্যাক্সওয়েল। ওয়েড অবশ্য চেষ্টা করেছিলেন। কিন্তু ১৯ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া।
১৬ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অক্সার প্যাটেল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














