টেস্ট ক্রিকেটে ফিরতে চান সৌম্য

সৌম্য সরকার জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে। এরপর আর টেস্টে দেখা যায়নি তাকে। অবশ্য এর মাঝে ঘরোয়া ক্রিকেটে দেখা যায় এই অলরাউন্ডারকে। তবে এই সংস্করণের ক্রিকেটে খেলার আগ্রহ আছে সৌম্যের, এমনটাই জানিয়েছে কোচ সোহেল ইসলাম।

রোববার দুপুরে মিরপুরে গণমাধ্যমকে সোহেল বলেন,‘সৌম্য জিএসএলে খেলছিল। আমরা যখন লাল বলের ক্রিকেট নিয়ে অনুশীলন করছিলাম। সে ফিরে আসার পর, আমরা ইতোমধ্যে সাদা বলের অনুশীলন শুরু করে দিয়েছি।’

এছাড়া তিনি বলেন,‘কজন খেলোয়াড় হিসেবে কেউই একটিমাত্র ফরম্যাটে সীমাবদ্ধ থাকতে চায় না। সৌম্য নিজেও লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী এবং তার সেই দক্ষতা ও সক্ষমতা উভয়ই আছে কারণ সে আগেও টেস্ট ম্যাচ খেলেছে।’

সোহেল আরও বলেন,‘সবাই সব ফরম্যাটে খেলতে চায়। আপনারা জানেন, লাল বল ও সাদা বলের ক্রিকেটের মধ্যে খেলার ধরনের অনেক পার্থক্য রয়েছে। ব্যাটিং কৌশল, মানসিকতা, ম্যাচের পরিকল্পনা এবং শট প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। এই কারণেই আমরা খেলোয়াড়দের প্রশিক্ষণ দিই, যাতে তারা জানে যে লাল বলে খেলার সময় তাদের মানসিক কৌশল কেমন হবে, তারা কীভাবে খেলবে এবং তাদের টেকনিকগুলো কীভাবে কার্যকর করবে।’

Exit mobile version