বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শুরু হয়েছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। অবিশ্বাস জাগানিয়া প্রথম ম্যাচে নিজেদের মাটিতে ইংলিশদের বিপক্ষে হারের ধাক্কা খেয়েছে ভারত। এর প্রভাব পড়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও।
এই এক হারেই টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে তিন ধাপ পিছিয়ে গেলো ভারত। এতে করে বাংলাদেশের নিচে চলে গেলো দুইবারের রানার আপরা।
হায়দরাবাদ টেস্ট শুরুর আগে পয়েন্ট তালিকায় দুইয়ে ছিলো ভারত। তাঁদের পয়েন্ট শতাংশ ছিলো ৫৪.১৬। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে খেলা চার ম্যাচের দুইটিতেই জিতেছে তাঁরা। একটি ম্যাচ তাঁরা হেরেছে, অন্যটি হয়েছে ড্র। এছাড়াও স্লো ওভার রেটের কারণে কিছু পয়েন্ট কেটে নেয়া হয়েছিলো তাঁদের। এবার ইংল্যান্ডের বিপক্ষে হেরে ভারতের পয়েন্ট শতাংশ হয়েছে ৪৩.৩৩।
অবশ্য একই দিনে গাব্বা টেস্টে ৮ রানের নাটকীয় হারের পরেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে অস্ট্রেলিয়া।

নিজেদের খেলা দশ টেস্টের মধ্যে ছয়টিতেই জিতেছে অজিরা। একটি ড্রয়ের বিপরীতে তাঁদের হার তিন ম্যাচে।
৫০ শতাংশ পয়েন্ট নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানটা দক্ষিণ আফ্রিকার। একই পয়েন্টের শতাংশ নিয়ে তিনে আছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের শতাংশও ৫০। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো বাংলাদেশও দুই ম্যাচ খেলে একটিতে জয় পেয়ে অন্যটি হেরেছে। তাঁরা অবস্থান করছে চারে।
অন্যদিকে পাঁচ ম্যাচে দুই জয় এবং এক ড্র নিয়ে পাঁচে অবস্থান করছে ভারত। সমান ম্যাচ খেলে দুই জয় নিয়ে ছয়ে আছে পাকিস্তান।
গাব্বা টেস্টে ঐতিহাসিক জয় পেয়ে ইংল্যান্ডকে টপকে সাতে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচে তাঁদের জয় এই একটিতেই।

ছয় ম্যাচ খেলে তিন জয় পেয়ে আটে অবস্থান করছে ইংল্যান্ড। দুই ম্যাচ খেলে কোনো জয়ের মুখ না দেখা শ্রীলঙ্কা আছে নয় নম্বরে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















