ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের খেলায় বড় জয় পেয়েছে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। সোমবার বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ১৭৫ রানে হারায় তারা। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে মাত্র ৩৪.২ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের ধানমন্ডি স্পোর্টস ক্লাব।
গাজীর পক্ষে ওপেনার সাদিকুর রহমান ৩০, এনামুল হক বিজয় ৬৯, শামসুর রহমান শুভ ৬০, আমিনুল ইসলাম বিপ্লব ৪৪ ও গাফফার সাকলাই ৩৩ রান করে বিদায় নেন। এছাড়া তোফায়েল আহমেদ ৩৩ রান করে অপরাজিত থাকেন। বল হাতে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পক্ষে সানজামুল ইসলাম ১০ ওভারে ৫১ রানে নেন চার উইকেট। এছাড়া কামরুল ইসলাম রাব্বি রের দুটি উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ওপেনার আশিকুর রহমান শুণ্য ও হাবিবুর রহমান ৮ রান করে বিদায় নেন সাকলাইনের বলে। এরপর দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। এছাড়া ইয়াসির আলী ১৮ ও মোনি খানের ব্যাট থেকে আসে ২৪ রান। আর কোন ব্যাটার সুবিধা করতে পারেনি।
বল হাতে গাজীর পক্ষে ওয়াসি সিদ্দিকী ৭.২ ওভারে ২৯ রানে নেন তিন উইকেট। এছাড়া সাকলাইন ও আকাশ নেন দুটি করে উইকেট
