তবে কি বার্সায় যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড?

ট্রান্সফার উইন্ডো

ছবি : কালেক্টেড

১৯৯৬ সালের পর আবারও কি দেখা যাবে রিয়াল থেকে বার্সেলোনায় সরাসরি দলবদলের ঘটনা? তখন রিয়াল মাদ্রিদের হয়ে চুক্তির মেয়াদ শেষে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন লুইস এনরিকে। চলতি দলবদলেই সেই বিরল ইতিহাসের পুনরাবৃত্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

ফুটবল ইতিহাসে সবচেয়ে বিরল দৃশ্যের একটি হলো রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে সরাসরি দলবদল। ২০০০ সালে লুইস ফিগোর বার্সা থেকে রিয়ালে যোগ দেওয়া ঘিরে উত্তেজনার পারদ এতটাই ঊর্ধ্বে উঠেছিল যে এরপর থেকে দুই ক্লাবই সরাসরি দলবদল এড়িয়ে চলে। সেই ট্রান্সফার নিয়ে আজকের দিনেও আলোচনা হয়। ফিগোর রিয়ালে ট্রান্সফারের পরে ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত পরবর্তী এল- ক্লাসিকো টা রুপ নিয়েছিলো একরকম একসন থ্রিলারেতে। ম্যাচের পুরো সময় জুড়ে কড়া নিরাপত্তার দায়িত্ব পালন করছিলো নিরাপত্তাকর্মীরা। বার্সার সমর্থকরা হয়ে উঠেছিল আগ্রাসী। ফিগো কে দেয়া হয়েছিল আলাদা বলয়ের নিরাপত্তা।

তবে রিয়াল থেকে বার্সায় সর্বশেষ এমন দলবদল হয়েছিল ১৯৯৬ সালে, যেখানে চুক্তির মেয়াদ শেষ করে লুইস এনরিকে বার্সায় পাড়ি জমিয়েছিলেন। এরপর প্রায় তিন দশক পেরিয়ে গেছে—আর কেউ রিয়াল থেকে সরাসরি বার্সায় যাননি।

তবে এবার সেই দীর্ঘশ্বাস ভেঙে যেতে পারে। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো চলতি গ্রীষ্মে রিয়াল ছাড়তে পারেন। নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় নাকি নেই রদ্রিগো, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

রদ্রিগোকে ঘিরে লিভারপুলসহ আরও কয়েকটি ক্লাবের নাম শোনা গেলেও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল স্পোর্তে জানাচ্ছে, এই দৌড়ে নতুন নাম হিসেবে উঠে এসেছে বার্সেলোনার নাম। কাতালান ক্লাবটি রদ্রিগোর পরিস্থিতির দিকেই চোখ রেখে এগোচ্ছে।

Exit mobile version