তামিমের গুলশান ক্রিকেট ক্লাবের বড় জয়

ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই শক্তিশালী ঢাকা মোহামেডানকে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছিল গুশলান ক্রিকেট ক্লাব। কিন্তু এরপর টানা দুই ম্যাচে হার। তবে পঞ্চম রাউন্ডের খেলায় আবারও বড় জয় পেয়েছে দলটি। বৃহস্পতিবার মিরপুরে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারায় গুলশান। এ জয়ের ফলে পাঁচ ম্যাচে তৃতীয় জয়।

মিরপুরে এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান তোলে রূপগঞ্জ। দলের পক্ষে অমিত মজুমদার ৮৮, মঈনুল ইসলাম ১২, মাহমুদুল হাসান ২৩ রান করেন। এছাড়া অধিনায়ক আল আমিন হোসেন জুনিয়ার ২৮ ও আরিফুল হকের ব্যাট থেকে আসে ৪০ রান।

বল হাতে গুলশানের পক্ষে আসাদুজ্জামান পায়েল ১০ ওভারে ৫৩ রানে একাই চার উইকেট শিকার করেন। এছাড়া নাহিদুজ্জামন ১০ ওভারে ৪৫ রানে নেন তিন উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে গুলশান। দলের পক্ষে ওপেনিংয়ে শক্ত জুটি গড়েন জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম ৯৫ রানে জুটি গড়েন। এরপর তামিম ৪০ ও আবরার ৬৭ রান করে বিদায় নেন।

দুই ওপেনারের পর খালিদ হাসান ও নাঈম ইসলাম দলকে এগিয়ে নেন। খালিদ ৪৩ ও নাঈম ২১ রান করে বিদায় নেন তখন গুলশানের রান ৩৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪। শেষ দিকে ইফতিখার ২৫ ও হাবিবুর রহমান ২৪ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

Exit mobile version