চলতি ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ও তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। তামিমের তৃতীয় ফিফটির দিনে সেঞ্চুরির হ্যাটট্রিক সেঞ্চুরি উপহার দিয়েছেন ইমন।
জাতীয় দলের তারকাদের পেছনে ফেলে প্রাইম ব্যাংকের হয়ে চলতি প্রিমিয়ার লিগে একের পর এক সেঞ্চুরি উপহার দিয়ে সবার নজর কেড়েছেন পারভেজ হোসেন ইমন।
আজ বুধবার চলতি প্রিমিয়ার লিগে নিজের ষষ্ঠ ম্যাচে নান্দনিক সেঞ্চুরি উপহার দিয়েছেন ২১ বছর বয়সী বা-হাতি উইকেটরক্ষক ব্যাটার। এ নিয়ে সাত ম্যাচের ছয় ম্যাচের মধ্যে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন ইমন।
বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা মোহামেডানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে জুটি গড়েন ইমন। তামিম ৬৫ রান করে বিদায় নিলেও সেঞ্চুরি তুলে নিয়েছে তরুণ এই ওপেনার।
