ব্যর্থতার ষোলকলাপূর্ণ করে অবশেষে দল থেকে বাদ পড়লেন লিটন দাস । তার পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেলেন এক মারকুটে ব্যাটার।
ইতিমধ্যে বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নাজমুলের ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে প্রথম ওয়ানডে জিততেও দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। ফলে তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী লড়াই।
তার আগে বাংলাদেশের স্কোয়াড নতুন করে ঢেলে সাজানো হয়েছে। যেখানে বাদ পড়েছেন লিটন কুমার দাস আর প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকের আলি অনিক।
এর আগে টি-টোয়েন্টি সিরিজে আলিস আল ইসলাম ইনজুরিতে ছিটকে যাওয়ায় সুযোগ পেয়ে যান জাকের আলি অনিক। এরপর জাতীয় দলে তার অভিষেকটাও স্বপ্নের মতো হয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে সুযোগ পেয়েই ৩০ বলে ৫৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি।
সবমিলিয়ে খেলা ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৫ গড় নিয়ে ব্যাট করেছেন জাকের। এর আগে ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান লিস্ট ‘এ’ ক্যাটাগরির ম্যাচে ৮৪টি ম্যাচ খেলেছেন, যেখানে ৩৫ গড় নিয়ে তার রান দুই হাজারের কাছাকাছি।
বাংলাদেশের তৃতীয় ওয়ানডে স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও জাকের আলি অনিক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














