তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামার অপেক্ষায় বাংলাদেশ

বাংলাদেশ-ভারত কানপুর টেস্ট

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামার অপেক্ষায় বাংলাদেশ। আগের দিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। তবে কানপুরে সকাল থেকে অবশ্য বৃষ্টি নেই।

বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর আসবে খেলা শুরুর সিদ্ধান্ত। আপাতত চলছে কভার থেকে পানি সরানোর কাজ।

এর আগে গ্রিন পার্কে ম্যাচের প্রথম দিন খেলা হয় মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় দিনে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ। ফলে প্রথম দিনের ৩ উইকেটে ১০৭ রান নিয়ে খেলা শুরুর আশায় বাংলাদেশ। ৮১ বলে ৪০ রানে অপরাজিত মুমিনুল হক। মুশফিকুর রহিম খেলছেন ১৩ বলে ৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৫ ওভারে ১০৭/৩

Exit mobile version