কোয়ার্টার ফাইনালের তুমুল লড়াইয়ের এক ম্যাচে, সব প্রতিকূলতা জয় করে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ইউরো ২০২৫ এর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জার্মানি। ম্যাচের ১৩তম মিনিটে লাল কার্ড খেয়ে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও এই জয় ছিনিয়ে নিয়েছে আটবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতেই ক্যাথরিন হেনড্রিচ একটি অবিশ্বাস্য ভুলের কারণে লাল কার্ড দেখেন। তিনি ফ্রান্সের গ্রিজ এমবকের চুল ধরে টান দিলে ভিএআরের মাধ্যমে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করা হয় তাকে। এরপরেও ক্রিশ্চিয়ান ভুকের দল দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে, অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায় এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জয় তুলে নেয়।
হেনড্রিচ লাল কার্ড দেখার পরপরই ফ্রান্স পেনাল্টির সুযোগ পায়, যেখানে গ্রেস গেয়োরো ঠাণ্ডা মাথায় গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু এই ডাবল ধাক্কা সত্ত্বেও জার্মানি দ্রুত ম্যাচে ফিরে আসে। সিওকে নুসকেন হেড থেকে গোল করে সমতা ফেরান এবং দলকে লড়াইয়ে টিকিয়ে রাখেন।প্রথমার্ধে ডেলফিন ক্যাসকারিনোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। বিরতির আগ পর্যন্ত দুর্দান্ত লড়াই করে সমতায় থাকতে সক্ষম হয় জার্মানি।
দ্বিতীয়ার্ধেও শক্ত প্রতিরোধ গড়ে তোলে জার্মানি। এক পর্যায়ে তারা ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগও পায়। তবে নুসকেনের পেনাল্টি সোজা ফরাসি গোলরক্ষক পলিন পেয়রো-মাগনিনের গ্লাভসে জমা পড়ে। শেষ পর্যন্ত ম্যাচ টাইব্রেকারে গড়ায়, যেখানে জার্মানি সাতটি পেনাল্টির মধ্যে ছয়টিতে গোল করে। অন্যাদিকে জার্মান গোলকিপার বার্গার দুটি দুর্দান্ত সেভ করেন আমেল মাজরি ও সোম্বাথের শট থেকে। এর ফলে পেনাল্টিতে ৬-৫ এ জিতে যায় তারা।
এই জয়ের সুবাদে সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলবে জার্মানি। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার, জুরিখের স্টাডিয়ন লেটসিগ্রুন্ডে।এদিকে, ফ্রান্স টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ইউরো আসরে চতুর্থবারের মতো কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তারা, যা অন্য যেকোনো দলের চেয়ে বেশি।
গ্রুপ পর্বে সুইডেনের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারের ম্যাচে কার্লোটা ওয়ামসারের লাল কার্ড দেখার পর হেনড্রিচের এই লাল কার্ড আরও হতাশাজনক ছিল জার্মানির জন্য।
পুরো ম্যাচে অসাধারণ কয়েকটি সেভ করে নায়কের ভূমিকা পালন করেন জার্মান গোলরক্ষক আন-ক্যাথরিন বার্গার। টাইব্রেকারে ফ্রান্সের অ্যালিস সোম্বাথের শট আটকে দেন তিনি এবং নিশ্চিত করেন জার্মানির জয়।গোলরক্ষক বার্গার এই ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন, যার মধ্যে ক্যাসকারিনোর দূরপাল্লার শট এবং ডি আলমেইদার লুপিং শট ঠেকানো উল্লেখযোগ্য।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















