‘সরফরাজ শুধু নির্বাচকদের দরজায় কড়া নাড়েনি, ভেঙেচুরে দিয়েছে।’
হার্শা ভোগলে
রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করেছেন কদিন আগেই। অবশ্য এবারই প্রথম নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে বিগত দুই-তিন মৌসুম ধরে একের পর এক বড় রানের ইনিংস খেলে চলেছেন। এতোকিছুর পরেও ভারতীয় ক্রিকেট দলে জায়গা পাননি সরফরাজ খান।
তাঁর হয়ে সুপারিশ করেছেন একাধিক সাবেক ক্রিকেটার। জাতীয় নির্বাচকদের মন সেখানেও গলেনি। দেশের জার্সিতে খেলার সুযোগ না পেয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন সরফরাজ নিজেও। অবশেষে ভারতীয় দলে ডাক পেলেন মুম্বাইয়ের এই ব্যাটার।

ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছেন সরফরাজ। দলে ডাক পাওয়ার পর ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে নিজের এক্সে লিখেছেন, সরফরাজ শুধু নির্বাচকদের দরজায় কড়া নাড়েনি, ভেঙেচুরে দিয়েছে।’
সরফরাজ অবশেষে ভারত দলে সুযোগ পেয়েছেন। সেটাও অবশ্য রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল চোটে পড়েছেন বলে।
তাঁকে অভিনন্দন জানিয়ে সাবেক ভারতীয় ব্যাটার ইরফান খান নিজের এক্সে লিখেছেন,
তবে প্রশ্ন উঠেছে, প্রথমবার দলে ডাক পাওয়া সরফরাজ কি একাদশে সুযোগ পাবেন? কারণ মিডল অর্ডার এই ব্যাটারের সাথে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দর।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে ভাইজাগে শুরু হবে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















