দুই ওভারে বাংলাদেশের দুই উইকেট । সিলেটে টেস্টের প্রথম দিনে লাঞ্চ বিরতিতের পর দ্রতই দুই উইকেটে পেয়েছে বাংলাদেশ। দারুণ শুরুর পর সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংস ছিল হতাশার। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল আয়ারল্যান্ড। দুইবার জীবন পেয়ে বাংলাদেশকে হতাশ করেন স্টালিং।
লাঞ্চ বিরতিতে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ৯৪ রান তোলে আইরিশরা। তবে লাঞ্চের পর স্টারলিংকে ফেরান নাহিদ রানা। এরপর আইরিশ শিবিরে আঘাত হানেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০.৩ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। সকালে দুইবার জীবন পেয়ে ফিফটি তুলে নেন স্টার্লিং। তবে লাঞ্চের পর নাহিদ রানার বলে সাদমানের হাতে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন তিনি। আউট হয়েছেন ৬০ রানে। ব্যাটিংয়ে নেমে হ্যারি টেক্টর উইকেটে টিকতে পারেনি।
আউট হলেন ১ রান করে। লাঞ্চের পর দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন টেক্টর। শুরুতে অবশ্য বেঁচে গিয়েছিলেন টেক্টর। তবে ফিল্ড আম্পায়ার আউট না দিলে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। নাজমুলের রিভিউ নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসে। ফেরেন টেক্টর।
সকালে সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের হাত ফসকে দুইবার জীবন পান পল স্টার্লিং। পঞ্চম ও সপ্তম ওভারে ৮ ও ১০ রান ছিল তখন তার নামের পাশে। কেড কারমাইকেলের সঙ্গে ২১তম ওভারে আয়ারল্যান্ডের হয়ে দ্বিতীয় উইকেটে রেকর্ড জুটি গড়েন স্টার্লিং। পরের ওভারে হাসান মাহমুদকে চার মেরে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি করেন ৬১ বলে।
প্রথম সেশনে স্টার্লিং ও কারমাইকেল মিলে ৯৪ রান যোগ করে লাঞ্চ বিরতিতে যায়। ২৬ ওভার শেষে ৫৮ রানে স্টার্লিং ও কারমাইকেল ৩০ রানে অপরাজিত আছেন। বালবির্নির পর আর কোনো উইকেট হারায়নি আয়ারল্যান্ড।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি ব্যালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিজ, ক্রেইগ ইয়াং।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















