প্রতিরোধের পর তিন অঙ্কের ‘ম্যাজিক ফিগারে’ পৌঁছেই আউট হয়েছেন দুই লঙ্কান ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দলের বিপর্যয়ের মুখে তিন ঘন্টার বেশি সময় ব্যাটিং করার পাশাপাশি সেঞ্চুরি করেছেন। অবশ্য উভয়েই আউট হয়েছেন অভিষেক টেস্ট খেলা পেসার নাহিদ রানার বলে।
দলীয় ৫৭ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ২০২ রানের জুটি গড়ে প্রথম আউট হন কামিন্দু। এক ওভার পর আউট হন অধিনায়ক ধনঞ্জয়া। উভয়ের ব্যাটেই আসে ১০২ রান করে।
অভিষেক ম্যাচে খরুচে বোলিং করলেও তৃতীয় ও শেষ সেশনে বাংলাদেশ হেসেছে তার বোলিংয়েই। দুই সেঞ্চুরিয়ানেকে আউট করার পর প্রভাত জয়সুরিয়ার উইকেটও তুলে নিয়েছেন অভিষেক ম্যাচ খেলা নাহিদ রানা। পেসার খালেদ আহমেদের মতো রানাও পেয়েছেন তিন উইকেট।
