দ্বিতীয় বিয়ে করলেন রশিদ খান!

দ্বিতীয় বিয়ে করলেন রশিদ খান!

দ্বিতীয় বিয়ে করলেন রশিদ খান। পোস্টকে ঘিরে জোর জল্পনা! দ্বিতীয় বিয়ে করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। রশিদ খানের এক পোস্ট নিয়ে জোর জল্পনা চলছে নেটদুনিয়ায়। কারণ তিনি ২০২৪ সালের অক্টোবরে বিয়ে করেছিলেন। কিন্তু তিনি সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, চলতি মাসের অগাস্টে তিনি নাকি নিকাহ সেরেছেন।

ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি আফগান তারকা স্পিনার দুই স্ত্রীর সঙ্গে ঘর করছেন? সোমবার রাতে তিনি সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে একটি পোস্ট করে রশিদ খান লেখেন, ‘২০২৫ সালের ২ অগাস্ট, আমি আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছি। নিকাহ করেছি এমন একজনের সঙ্গে, যিনি আমার সবসময়ের আশা করা ভালোবাসা, শান্তি এবং অংশীদারিত্বের প্রতীক।’

এছাড়া তিনি লিখেছিলেন, ‘সম্প্রতি স্ত্রীকে নিয়ে আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল। তাই সকলকে সত্যিটা সোজাসুজি জানিয়ে দিতে চাই, উনি আমার স্ত্রী। আমরা একসঙ্গেই রয়েছি।’

তবে রশিদের এমন পোস্টকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গত বছরে কাবুলের এক হোটেলে বিয়ের আসর বসেছিল রশিদ খানের। তাঁর পাশাপাশি বিয়ে করেছিলেন রশিদের তিন ভাইও। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির, রাজা খান ও জাকিউল্লাহ। ধুমধাম করে সেই বিয়ের আসর আয়োজন করা হয়েছিল।

সেই বিয়েতে আফগান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান উপস্থিত ছিলেন। পাশাপাশি দলের একাধিক সতীর্থরাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে প্রশ্ন উঠছে, তাহলে কি আগের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে রশিদের? না এবার দুই স্ত্রীকে নিয়ে সংসার করছেন তিনি?

Exit mobile version