নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই টেস্টের সিরিজের প্রথমটিতে সিলেটে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই ম্যাচ দিয়ে ২০২৩-২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে প্রবেশ করছে দুই দলই। এই সময়ের মধ্যে প্রতিটি দল কম করে হলেও ১৪ টি করে টেস্ট ম্যাচ খেলবে।

সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল খেলবে ফাইনাল। আগের দুই আসরের চ্যাম্পিয়ন যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। উভয় ফাইনালেই তাদের প্রতিপক্ষ ছিলো ভারত।

সিলেট টেস্ট দিয়ে বাংলাদেশ দলে যুক্ত হলো আরও এক নতুন মুখ। মূলত ব্যাটিংটা তার মূল শক্তি হলেও ডানহাতি শাহাদাত হোসেন দিপু অফব্রেকটাও দারুণ করেন।

Exit mobile version